নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ইউপি সদস্যের বিরুদ্ধে মাদ্রাসার সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর জালিয়াতি করে প্রকল্পের এক লক্ষ ৫৭ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা বাজার কাচারী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই ঘটনা ঘটে । এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ওই ইউপি সদস্যকে অভিযোগের বিষয়ে লিখিত জবাব প্রদানের জন্য নোটিশ করেছেন।
লিখিত অভিযোগে জানা গেছে, চলতি অর্থবছরে ২০২১ - ২০২২ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচীর আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক ১ম পর্যায়ে (প্রকল্প নং বি/০৭) আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা কাচারী বাজার মাদ্রসার মাঠ ভরাট ও উন্নয়নের জন্য তিন লাখ ৫৭ হাজার টাকা বরাদ্ধ দেয়া হয়।
ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য হাছান আলী মাদ্রাসা সভাপতি আব্দুর রহমান মাস্টার ও সাধারণ সম্পাদক জামালউদ্দিন মাস্টারসহ কমিটির স্বাক্ষর জাল করে গত ২৬ জুন এক লাখ ৫৭ হাজার টাকা উপজেলা প্রকল্প অফিস থেকে উত্তোলন করে। বিষয়টি জানার পর মাদ্রাসার কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী অফিসারের নিকট এ ব্যপারে একটি লিখিত অভিযোগ দায়ের করে। উপজেলা নির্বাহী অফিসার গত ২৪ আগস্ট ইউপি সদস্য হাছান আলীকে এ ব্যপারে লিখিত জবাব দেয়ার জন্য নোটিশ করে।
নোটিশে ইউএনও উল্লেখ করেন, মাদ্রাসার কোন সদস্য না হয়ে আপনি (ইউপি সদস্য হাছান আলী) প্রকল্প বাস্তবায়ন কমিটিরনসভাপতি হয়েছে যা প্রকল্প বাস্তাবায়ন নির্দেশিকা ২০২১ এর অনুচ্ছেদ ৮ এর ছ (৫) এর পরিপন্থী। অধিকন্তু আপনি (ইউপি সদস্য হাছান আলী) প্রকল্প বাস্তবায়ন কমিটির স্বাক্ষর নকল করে প্রকল্প কাজের ছবি দেখিয়ে এক লাখ ৫৭ হাজার টাকা পিআইও অফিস থেকে উত্তোলিত অর্থ মাদ্রাসায় জমা দেননি মর্মে মাদ্রাসা কর্তৃপক্ষ একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।
এ ব্যপারে অর্থ আত্মসাতের আনিত অভিযোগ বিষয়ে আগামী তিন কর্ম দিবসের মধ্যে লিখিত জবাব প্রদানের নির্দেশ দেয়া হলো।
এ ব্যপারে ইউপি সদস্য হাছান আলী টাকা উত্তোলনের বিষয়টি স্বীকার করে বলেন, ২২ হাজার ৫শ’ টাকা দিয়ে তিনি মাদ্রাসা বালু ভরাট করেছেন। মাদ্রাসায় কোন কমিটি নেই। ষড়যন্ত্রভাবে তার বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে। মাদ্রাসার টাকা সঠিকভাবে ব্যয় করার জন্যই তিনি টাকা উত্তোলন করেছেন বলে দাবী করেন।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net