নারায়ণগঞ্জের আড়াইহাজারে গার্মেন্টস কর্মীকে বিবাহের প্রলোভনে ধর্ষণের ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (২৩আগস্ট )মামলাটি রেকর্ড করা হয়।
মামলার এজহার তথ্য সুত্রে জানা যায়, শরিয়তপুর জেলার গোসাইরহাট থানার খাটরা গ্রামের ইয়াজুল সরদারের মেয়ে (১৭) রূপগঞ্জের ভুলতা গাউসিয়া এলাকায় এন জেড গ্রুপের একটি স্পিনিং মিলে চাকুরী করেন। সেই সুবাদে একই ফ্যাক্টরীর কর্মচারী আড়াইহাজার উপজেলার টেটিয়া উলুকান্দা গ্রামের আজিজের ছেলে রহমতুল্লাহ (২০) এর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এর পর থেকে প্রেমিক রহমতুল্লাহ তাকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় এবং তার সঙ্গে বিয়ের প্রলোভনে একাধিকবার দৈহিক মেলা মেশা করে। সর্বশেষ ১৪ আগষ্ট সন্ধ্য সাড়ে ৭টায় রহমতুল্লাহ প্রেমিকাকে নিয়ে টেটিয়া উলকান্দা গ্রামের জনৈক তালেবের পরিত্যাক্ত ঘরে নিয়ে গিয়ে তাকে বলপূর্বক ধর্ষণ করে।ধর্ষিতাকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net