নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। শনিবার স্থানীয় বীর মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক অডিটরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা ও বঙ্গবন্ধুসহ তাঁর পরিবা রের সকল শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথামিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ লোকমান হোসেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি আলহাজ নজরুল ইসলাম বাবু।
আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিন্দ্র কুমার মন্ডল,উপজেলা শিক্ষা অফিসার রাফেজা খাতুন,নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক জুয়েল ( ভিপি জুয়েল),কলেজ শিক্ষক সমিতির সভাপতি শাখাওয়াত হোসেন বুলবুল,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গিয়াসউদ্দিন সরকার,প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার, শিক্ষক নেতা রাসেল মিয়া প্রমুখ।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net