ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ নেতা হাজ্বী বিল্লাল হোসেন বেপারীর উদ্যােগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে দোয়া মাহফিল, আলোচনা সভা, দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার(১৮ আগষ্ট) দুপুরে মোগরাপাড়া ইউনিয়নের চৌরাস্তা নতুন বাজারে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগ উপকমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক দীপক কুমার বনিক।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মোগরাপাড়া ইউনিয়ন ২ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার আবুল হোসেন তুষার,৭ নং ওয়ার্ডের মেম্বার মানিক মিয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সজিব ভুইয়া, পৌরসভা মুক্তিযোদ্ধা মঞ্চর সভাপতি সুমিত রায়, বিশিষ্ট সমাজসেবক মহসিন মিয়া, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাগর আহম্মেদ রনি,ছাত্রলীগ নেতা শাওন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপক কুমার বনিক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কৃষকের অধিকার বাস্তবায়নের দিকে তাকিয়ে সরকার এখন গণমানুষের কাছে প্রশ্নবিদ্ধ। এদিকে জিনিসপত্রের দাম চাউল, ডাউল, সহ নিত্য প্রয়োজনীয় পণ্যর দাম কমাতে গেলে কৃষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। ফলে সরকার নিত্য পণ্যের দাম বাড়ালে যেমন সমস্যার সম্মুখীন হতে হয়, তেমনিভাবে কমালেও প্রশ্নের সম্মুখীন হতে হয়। তবে সরকার আপনাদের সম্পদ গচ্ছিত রাখার জন্য যা প্রয়োজন সেটাই বাস্তবায়নের চেষ্টায় করছে। আওয়ামীলীগ সরকার এদেশের উন্নয়নের সরকার। আওয়ামীলীগ সরকার দেশের মানুষের সকল শ্রেণীর দিকে লক্ষ্য রেখে দেশকে সমৃদ্ধ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে।
এছাড়া তিনি আরো বলেন,আপনারা কোন উস্কানিতে কান না দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এগিয়ে নেওয়ার জন্য সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করি।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net