সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ র্যাব-১১ এর একটি আভিযানিক দল গত ১৬ আগষ্ট ২২ইং দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে জনমনে ত্রাস ও ভয়ভীতি সৃষ্টিকারী দুর্র্ধর্ষ কিশোর গ্যাং টাইগার গ্রুপ এর ৬ জন সদস্যকে গ্রেপ্তার করা হয় ।গ্রেফতারকৃতরা হলেন বাবু, পিতা- রহিম, সাং- কাঁচপুর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, আশিক, পিতা- জুয়েল, সাং- কাঁচপুর সেনপাড়া, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, মোঃ রাসেল, পিতা- মৃত কেনু মিয়া, সাং- কাঁচপুর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, মেহেদী হাসান, পিতা- বাদশা, সাং- গোতপুর, থানা- কচুয়া, জেলা- চাঁদপুর, এ/পি, সাং- কাঁচপুর (জালুর বাসা), থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ , মোঃ রাকিব, পিতা- ইয়াছিন মোল্লা, সাং- দক্ষিণ রূপসী, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ ও মোঃ ইব্রাহীম, পিতা- মোঃ ওলি, সাং- কাঁচপুর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ ।এদের থেকে দেশীয় অস্ত্রসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের প্রত্যেকের বয়স ১৯ হতে ২২ বছর। গ্রেফতারের পর তাদের তল্লাশি করে ৪টি ছোরা, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি স্টীলের চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা নিজেদেরকে কিশোর গ্যাং টাইগার গ্রুপ এর সদস্য বলে পরিচয় দিয়ে থাকে।
র্যাব-১১ মোঃ রিজওয়ান সাঈদ জিকু, এএসপি, সহকারী পরিচালক, মিডিয়া অফিসার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানাান, তারা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজসে তাদের প্রতিপক্ষ কিশোর গ্যাং এর সদস্যদের ঘায়েল করার জন্য শক্তির মহড়া ও দাপট প্রদর্শন করে ঘটনাস্থলে ছোড়া, সুইচগিয়ার চাকু, স্টীলে চাকুসহ একত্রিত হয়েছিল। তারা দীর্ঘদিন যাবৎ রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তারা একটি গ্রুপে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময় কাঁচপুর বাসস্ট্যান্ড ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করে আসছে। এরই প্রেক্ষিতে র্যাব ১১, সিপিএসসি এর গোয়েন্দা টীম এই ব্যাপারে যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্য এর ভিত্তিতে বর্ণিত কিশোর গ্যাং এর সদস্যদের সকল আলামত সহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net