ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
সোনারগাঁওয়ে মা ও ছেলের উপর মাহফুজ ও রাসেল বাহিনীর অতর্কিত সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।
শনিবার (০৬ আগষ্ট) দুপুরে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের পশ্চিম হাবিবুর( ইউসূফগঞ্জ, মাঝিপাড়া)গ্রামে বাবুল মিয়ার ছেলে মাসুদ রানা বাবু (২৭) ও তার মা সানাওয়ারা সহ পরিবারের লোকজনদেরকে অতর্কিত হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর সহ লুটপাট করে ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবুকে এলোপাতাড়ি কোপানোর ঘটনা ঘটে।
আহত মাসুদ রানা বাবুর কাছ থেকে জানা যায়, পূর্ব শত্রু তার জের ধরে শনিবার দুপুর ০১টার দিকে মাহফুজের নির্দেশে রাসেল সহ আনুমানিক ১০ থেকে ১৫ জন সন্ত্রাস বাহিনী মিলে তার বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের কে মারধর,ভাঙচুর,লুটপাট করে মাসুদ রানা বাবুকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে, তার চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হলে তারা দলবল নিয়ে উল্টো পথে পালিয়ে যায়।
এ সময় বাবু সহ আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য সোনারগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়, মাসুদ রানা বাবুর মাথায় গুরুতর জখম হলে মাথায় ২০ উপরে শিলি হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল ভর্তির জন্য প্রস্তুতি চলছে।
কে বা কারা জানতে চাইলে আহত মাসুদ রানা বাবু ও তার পরিবারের সদস্যরা জানান, মাহফুজ পিতা, নূরুল ইসলাম, এর নির্দেশে ১, মোঃ রাসেল পিতা, শেফাতুল্লাহ, (৩৫) ২,মোঃ কমল হক ( ২৮)৩,মোঃ সজিব (২৬) সহ ১০,১২ জনের সন্ত্রাস বাহিনী নিয়ে এই অতর্কিত হামলা চালানো হয়।
এছাড়াও আহতদের সদস্যরা জানান, সন্ত্রাস বাহিনীর বিরুদ্ধে হামলা ভাঙচুর লুটপাট সহ হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলার মামলার প্রস্তুতি চলছে।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net