শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে জনৈক নারী ভিকটিম র্যাব-১১ ব্যাটালিয়ন সদর দফতরে হাজির হয়ে লিখিতভাবে অভিযোগ করেন যে, মানব পাচারকারীরা তাকে বিউটি পার্লারে কাজ দেয়ার কথা বলে যশোর বেনাপোল বর্ডারে নিয়ে যান। এক পর্যায়ে তাকে পাশের দেশে কাঁটাতারের বেড়া অতিক্রম করে যাওয়ার জন্য বললে তিনি বুঝতে পারেন যে তাকে ভারতে দেশে পাচার করা হচ্ছে। এরপর যেতে রাজি না হওয়ায় পাচারকারীরা তাকে ব্যাপক মারধর করেন। এক সময় তিনি কৌশলে পালিয়ে বাসে করে যশোর থেকে নারায়ণগঞ্জ চলে আসেন।
অভিযোগ পেয়ে র্যাব-১১ ভিকটিমের দেয়া তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি বাতানপাড়া (মসজিদ রোড) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচজন নারী ও একজন পুরুষ পাচারকারীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে পাচারের কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়াও গ্রেফতারদের কাছ থেকে ভিকটিমের ডেবিট কার্ড ও টাকা রাখার ব্যাগ উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকালে আরো দুইজন নারী ভিকটিমকে উদ্ধার করা হয় যাদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে।
উদ্ধারদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাদেরকেও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে পাশের দেশে পাচারের জন্য পাচারকারী চক্রটি উক্ত স্থানে নিয়ে আসে। অপ্রাপ্তবয়স্ক ভিকটিমকে ৪ আগস্ট রাতেই পাশের দেশে পাচার করার পরিকল্পনা ছিল।
আটক মানব পাচারকারীরা হলেন মুন্সিগঞ্জ সিরাজদিখানের হিল্লাপাড়ার তোফাজ্জল হোসেন ইরানের স্ত্রী ঝুমা আক্তার (২৮), রিপন শেখের স্ত্রী শারমিন আক্তার (২৯), নারায়ণগঞ্জ আড়াইহাজারের রহমানের মেয়ে মিনারা রিনা (৩৫), সিদ্ধিরগঞ্জের মৃত রাজ্জাক মিস্ত্রির ছেলে শাহজামাল (৪০), চাঁদপুর ফরিদগঞ্জের চরচন্নার শাহজামালের স্ত্রী রাবেয়া আক্তার (২৭) ও নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মিজমিজির মৃত শহিদুলের স্ত্রী কমলি খাতুন (৩২)।
র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও আটকদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে সহজ-সরল দরিদ্র নারীদের উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে অবৈধভাবে পাশের দেশে পাচার করে আসছেন।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ মামলা রুজু ও আসামিদের হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net