ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা বিশ্বরোডস্থ অবস্থিত অত্যাধুনিক মনোরম পরিবেশে উন্নত রুচিশীল খাবারের প্রতিশ্রুতি নিয়ে ঐতিহ্যবাহী সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত আয়ুব প্লাজার ৩য় তলায় শুভ উদ্ধোধন হলো সিকদার ডাইন চাইনিজ ও বাংলা খাবারের রেষ্টুরেন্ট।
এ উপলক্ষে গত ২৫ শে জুলাই সোমবার সকাল ১১ টার দিকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তার কেন্দ্রীয় জামে মসজিদ এর সানি ইমাম হাফেজ মোহাম্মদ মাসুদুর রহমান দোয়া মোনাজাত পরিচালনা করেন।
মোনাজাতে উপস্থিত সকলের গুনাহের মাগফেরাত কামনা ও অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোতাহের শিকদার মাসুদ , মাহবুব মামুন শিকদার এন্ড ব্রাদার্স সহ অত্র ব্যবসা প্রতিষ্ঠান উন্নতির কামনা করে সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করেন।
সিকদার ডাইন চাইনিজ রেস্টুরেন্টের বিভিন্ন অনুষ্ঠানের খাবারের অর্ডার,চিকেন বিরানী,কাবাবসহ সব ধরনের খাবার পরিবেশ করা হয়। উন্নত সেবা পেতে অত্যাধুনিক মনোরম পরিবেশে এ সিকদার ডাইন চাইনিজ রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক,জনাব মোতাহের শিকদার মাসুদ , মাহবুব মামুন শিকদার এন্ড ব্রাদার্স সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সোনারগাঁ উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
সিকদার ডাইন এন্ড রেস্টুরেন্ট এর বিষয়ে যানা যায়,সোনারগাঁয়ে তাদের দুইটি কলাপাতা রেষ্টুরেন্ট সুদক্ষ্য কারিগরের মাধ্যমে খাবারের মান অক্ষুন্ন রেখে সুনামের সহিত পরিচালনা করে আসছে। তার ধারাবাহিকতা অব্যাহত রেখে পুনরায় আরেকটি সিকদার ডাইন এন্ড বাংলা চাইনিজ রেস্টুরেন্ট এর পুনরায় সূচনা করেন।
পরে সিকদার ডাইন চাইনিজ রেস্টুরেন্ট এর উন্নত সেবা পরিবেশন,সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net