সিদ্ধিরগঞ্জে একটি খামারে বিষ প্রয়োগ করে ৭’শ মুরগি হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১০ জুলাই) রাত ১১ টার সময় সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনির মুরগির ডিলার মো: সেলিমের মুরগির খামারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মুরগির ফার্মে স্থাপন করা সিসি ক্যামেরার ফুটেজ দেখে সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী মুরগি ব্যবসায়ী মো: সেলিম ৫ জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো: সেলিম একজন পোল্ট্রি মুরগির ডিলার। দীর্ঘদিন ধরে সে এই মুরগির ব্যবসা করে আসছে। তার মুরগির ফার্মে সব সময় দুই থেকে তিন হাজার মুরগি থাকে। প্রতিদিনের ন্যায় রোববার রাতে খামারের মুরগির পরিচর্যা করে বাসায় ঘুমাতে জান তিনি। পরদিন সোমবার সকাল সাতটার সময় ঘুম থেকে উঠে ফার্মে গিয়ে দেখেন প্রায় ৭’শ মুরগি মারা গেছে। এবং অন্যান্য মুরগি অসুস্থ হয়ে ফ্লোরে পরে আছে। হঠাৎ এতগুলো মুরগি মারা যাওয়ার কারণে তিনি দ্রুত ফার্মের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ চেক করেন।
ভিডিও ফুটেজ চেক করে দেখতে পান গত রোববার রাত এগারোটার সময় অভিযুক্ত মোঃ রিপন (৩০) পিতা: ফরিদ, মো: নাজমুল (১৭) ও মোঃ ইয়াসিন (১৬) পিতা: মোঃ শুক্কুর অভিযুক্তরা আমার ফার্মে কোন রাসায়নিক কিছু দিয়ে যায়। পরবর্তীতে অভিযুক্ত ইয়াসিনকে ডেকে এনে আমার ফার্মে আসার কারণ জানতে চাইলে তিনি জানান অভিযুক্ত মোঃ মকবুল (৩৫) পিতা: ইদ্রিস আলী ও মোঃ সোহরাব (৪৫) পিতা: ইদ্রিস আলী তারা আমাদের মোঃ সেলিমের মুরগির ফার্মে রাসায়নিক (বিষ) দিয়ে আসতে বলেন। অভিযুক্ত মো: মকবুল ও মো: সোহরাবের কথা মতো তারা ভুক্তভোগীর খামারে রাসায়নিক (বিষ) ঢেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এঘটনায় এলাকায় নিন্দার ঝড় বইছে।এদিকে ভুক্তভোগী ব্যবসায়ী মো: সেলিম বলেন, অভিযুক্তদের সাথে তার দীর্ঘদিনের বিরোধ চলছিল। অভিযুক্ত মো: সেহরাব তার খামারে দীর্ঘদিন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলো। কিছুদিন পূর্বে সোহরাব তার খামারের ম্যানেজারের দায়িত্ব ছেড়ে চলে যান। তিনি আরও বলেন, তারা আমার ক্ষতি সাধনের জন্য দীর্ঘদিন যাবত পাঁয়তারা করে আসছে। এ ঘটনায় আমার প্রায় তিন লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ বিষয়ে ঘটনার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান বলেন, অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net