সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ ‘তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সিদ্ধিরগঞ্জে সমাবেশ ও শোডাউনের মধ্য দিয়ে পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল শোডাউনের আয়োজন করা হয়।সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক হাজ্বী ইয়াসিন মিয়ার নেতৃত্বে আয়োজিত শোডাউনে আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি হাজ্বী আব্দুস সামাদ বেপারী ও সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ কবির হোসেন সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নং এলাকা থেকে মিনিট্রাক ও হোন্ডাবহরে নেতাকর্মীদের নিয়ে স্লোগানে স্লোগানে রাজপথ কাপিয়ে শোডাউন করে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহন করেন। এসময় বিভিন্ন এলাকা থেকে সিদ্ধিরগঞ্জ পুলে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, তাঁতী লীগ ও মহিলা নেতৃবৃন্দসহ নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে শোডাউন করে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহন করেন। পরে সিদ্ধিরগঞ্জ পুল থেকে একত্রিত হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল, সানারপাড়, সাইনবোর্ড দিয়ে শহরের চাষাড়া মোড় প্রদক্ষিণ করে সিদ্ধিরগঞ্জ পুলস্থ এম.এস টাওয়ারের সামনে এসে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সমাবেশের মাধ্যামে শেষ করেন। সমাবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান‘সহ নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং প্রধানন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং দেশ বাসীর সকল উম্মাহর শান্তি কামনা করা হয়। পরিশেষে সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে দাড়াঁনোর আহবান জানান নেতৃবৃন্দরা।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net