ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ,সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পাঞ্চলে তানভির পেপার মিলে সাকিল (১৬) নামের এক শ্রমিকের মর্মান্তিকভাবে হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে।
গত শনিবার ১১জুন রাত ৮ সময় মেঘনা শিল্পনগরী তানভির পেপার মিলস , মেঘনা গ্রুপের একটি প্রতিষ্ঠানে এ ভয়ানক ঘটনা আবির্ভাব ঘটে।
এ সময় স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে সংবাদ পৌঁছলে, ঘটনাস্থলে উপস্থিত হলে তানভীর পেপারমেন্ট মূল ফটক বন্ধ করে রাখে। পকেট গেইটে সিকিউরিটি গার্ডের সাথে এ বিষয় নিয়ে আলোচনা করলে, উত্তরে সে বলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ কাউকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না ও কোন রকমে তথ্য দেওয়া যাবে না। আপনারা তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেন। এভাবে সাংবাদিকরা কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান আমার উপরে বড় কর্মকর্তা আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করুন অথবা এ বিষয় নিয়ে স্থানীয় চেয়ারম্যান সাথে আপনারা কথা বলতে পারেন।
এ দিকে তানভির পেপার মিলের শ্রমিকরা জানায়, দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর কোম্পানির ভিতরে পাল্পার হাউজে রাত ৮ টার দিকে ক্ষতবিক্ষত অবস্থায় লাশ বেড়িয়ে আসে। সাকিল রংপুর কাউনিয়া থানার আড়াজিয়া হরিশ্বর গ্রামের নুরুজ্জামানের ছেলে।
তানভির পেপার মিলে রিয়েন্ডার সেকশনে কর্মরত তার দুলাভাই বকুল জানান, বিগত দের বছর যাবত সে এই পেপার মিলে প্রতিদিন ৩৯০ টাকার বিনিময়ে ১২ ঘন্টা কাজ করে যাচ্ছিল। আনুমানিক সন্ধ্যা ছয়টার সময় সে নিখুঁজ হয়। পরে রাত ৮ ঘটিকার সময় ছিন্নভিন্ন লাশ পাল্পারের ভেতর থেকে বেড়িয়ে আসে,
এবিষয়ে তানভির পেপার মিলস তথা মেঘনা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কার্তিক চন্দ্র শাহার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি তার মোবাইল ফোনটি বন্ধ করে দেন।
এঘটনার পর মেঘনা শিল্পাঞ্চল এলাকায় তানভির পেপার মিলের সামনে শতশত শ্রমিক ও এলাকাবাসী ভির করে। গণমাধ্যম কর্মীরা পেপার মিলের ভেতরে প্রবেশ করতে চাইলে ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য তানভির পেপার মিলের মেইন ফটক বন্ধ করে দেয় এবং সাংবাদিকদের ভেতরে ঢুকতে নিষেধ করেন।
তানভীর পেপার মিলসের কন্ট্রাক্টর দেলোয়ার হোসেন বলেন, শাকিল আহমেদ (১৭) আমার দায়িত্বে তানভীর পেপার মিলে কাজ করতেন। আজ অসাবধানতা বশত পাল্প মেশিনে পরে নিহত হয়েছে। পরে আমরা মেশিনের অপারেটরদের সহযোগিতায় লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা ছিলোনা। এখনই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net