সাব্বির হোসেন মোমেন ওরুফে টাইগার মোমেন (৩১) কাঁচপুরের মূর্তিমান আতঙ্ক। আলোচিত সাত খুনের ঘটনার মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি ঘাতক নুর হোসেনের শ্যালক নুর আলম খাঁনের শেল্টারে টাইগার মোমেন দিন দিন বেপেরোয়া হয়ে উঠেছে।তার ছত্রছায়ায় কাঁচপুর এলাকায় মাদক, চাঁদাবাজি, ভুমিদস্যুতা, জোর পূর্বক অন্যের জমি দখলসহ বিভিন্ন অপকর্ম করছে এই টাইগার মোমেন। এসব অপরাধ কর্মকান্ডে তার বিরুদ্ধে রয়েছে ডজন খানেক মামলা। তার নেতৃত্বে তারই সহযোগী আশেক আলির ছেলে মামুন ও শান্ত সহ গড়ে তুলেছেন ১৫/২০ জনের বিশাল এক সন্ত্রাসী বাহিনী। সাব্বির হোসেন মোমেন ওরুফে টাইগার মোমেন কাচঁপুর এলাকার মো.আমির হোসেনের ছেলে। সম্প্রতি টাইগার মোমেন, সন্ত্রাসী সেলিম ও তার সহযোগীরা গত শনিবার রাতে কাঁচপুর এ্যাপোলো হাসপাতাল এন্ড কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করে ব্যাপক আলোচিত হয়। এ হামলায় হাসপাতালের মালিক, তার স্ত্রী ও দারোয়ানসহ বেশ কয়েকজ গুরুতর আহত হয়। পরবর্তীতের ঘটনাস্থল ত্যাগ করার পূর্বে আহতের প্রাননাশের হুমকি প্রদান করে। এরআগে গত ৩০ এপ্রিল দুপুরে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, ২শ পিস ইয়াবা, ১ লিটার বাংলা মদ, নগদ ১০হাজার টাকা ও ৩ টি মোবাইল ফোনসহ টাইগার মোমেন ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব-১১। ওই সময় র্যাব-১১ এক বার্তায় জানায়, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সংযোগস্থল কাঁচপুর এলাকায় মাদক ব্যবসা, তেলচুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত শতাধিক দুস্কৃতিকারীদের সমন্বয়ে মোমেন এর নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছে যা এলাকায় ‘মোমেন বাহিনী’ নামে পরিচিত। এলাকার মূর্তিমান আতঙ্কের নাম এই ‘মোমেন বাহিনী’। এই বাহিনীর ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। ‘মোমেন বাহিনী’র প্রধান সাব্বির হোসেন মোমেন ওরুফে টাইগার মোমেন নিজেকে কখনও র্যাব আবার কখনও পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে তার অপরাপর সহযোগীদের যোগসাজশে অভিনব কৌশলে মহাসড়কে ছিনতাই ও ডাকাতি করে।সম্প্রতি জামিনে এসে এই সন্ত্রাসী বাহীনিরা আবারো শুরু করছে ভিবিন্ন অপরাধ-অপকর্ম। সন্ত্রাসী টাইগার মোমেন দীর্ঘদিন ধরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে মদনপুরগামী পরিবহনগুলো থেকে চালক ও হেলপারদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছে। মহাসড়কে চুরি ডাকাতি ছিনতাই মাদক সহ বিভিন্ন অপকর্ম করে আসছে। সন্ত্রাসী সাব্বির হোসেন মোমেন ওরফে টাইগার মোমেন চাঁদাবাজি, খুন, ধর্ষণ মাদক সহ একাধিক মামলার আসামি হলেও কোন এক অজানা রহস্যের কারনে সোনারগাঁও থানা পুলিশ কোন আইনি পদক্ষেপ গ্রহন করছে না। প্রসাশনের এমন নিরব ভুমিকায় এলাকার সাধারন মানুষ আতংকে দিনাতিপাত করছে।কাঁচপুর এলাকার বাসিন্দারা সন্ত্রাসী টাইগার মোমেন বাহীনির জিম্মিদশা থেকে মুক্তি পেতে স্থানীয় প্রশাসন ও র্যাব -১১'র হস্তক্ষেপ কামনা করেন।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net