আড়াইহাজার উপজেলা সদরের সাব রেজিস্টারের কার্যালয়ের সামনে রাস্তা থেকে ইজি বাইক থামিয়ে জোরপূর্বক চাঁদা নেয়ার সময় রোববার সন্ধায় ওসমান গনি( ২৪) ও গোলাম রাব্বানী (১৯)নামে দুই পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করে র্যাব-১১ এর সদস্যরা। গ্রেফতারকৃত ওসমান গনি উপজেলার রামচন্দ্রদী গ্রামের তাহের আলীর এবং গোলাম রাব্বী কল্যান্দী গ্রামের হিরু মিয়ার ছেলে।
গ্রেপ্তারকৃতরা র্যাবের কাছে স্বীকারোক্তিতে জানায়, তারা পরস্পরের যোগসাজসে আর্থিকভাবে লাভবান হওয়ায় জন্য কলেজ রোড সাব রেজিস্টারের কার্যালয় এলাকায় চলাচলরত ইজিবাইক চালকদের গুরুতর আহত ও ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপুর্বক ইজিবাইক থেকে দৈনিক ১০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত অবৈধভাবে আদায় করে আসছে। এ ব্যপারে সোমবার র্যাবের এসআই ইমরান হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ে করেছেন।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net