নারায়ণগঞ্জের আড়াইহাজারে বালিয়াপাড়া এলাকা থেকে মঙ্গলবার ভোরে হাসিব নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (সিআইডি) সদস্যরা। এসময় তার কাছ থেকে ১৩ বোতল ফেনসিডিল ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করে ।
এ ঘটনায় ওই দিন সকালে সিআইডির এসআই রিয়াজউদ্দিন রনি বাদী হয়ে জব্দকৃত মালামালসহ ব্রাহ্মন্দী ইউপি সদস্য সোহেলের ভাই সাইফুলসহ চার জনের নাম উল্লেখ করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আড়াইহাজার থানায় মামলা করেছেন। পরে ওইদিন দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। আটক হাসিব উপজেলার বালিয়াপাড়া এলাকার আঃ আজিজ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৪১ হাজার টাকা।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা মামলার বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে পুলিশের কাছে গুরুত্বপুর্ণ তথ্য দিয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী পলাতক মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
একটি সুত্র জানায়, ইউপি সদস্য সোহেল ও তার পুরো পরিবার মাদক ব্যবসার সাথে জড়িত। ইউপি সদস্য সোহেলের পরিবারের সব সদস্যদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net