আড়াইহাজারে ফসলি জমি কেটে অবৈধ ভাবে মাটি উত্তোলনের ফলে উত্তেজিত গ্রামবাসী দুটি বালুবাহী ট্রাক ও একটি ভেকু আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা সাকিনস্থ জি এন ডি ইট ভাটার কাছে পাকা রাস্থায় এ ঘটনা ঘটে।
গ্রামবাসী জানান, দীর্ঘ দিন ধরে মেসার্স সাগর বির্ল্ডাসের দুটি ট্রাক যার (নং ঢাকা মেট্রো-ট-১৫-৫১২২) ও ঢাকা মেট্রো-ট- ২২-৭১২৪ যোগে ব্রাহ্মন্দী ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে অবৈধ ভাবে বালু ও মাটি কেটে কৌশলে নিয়ে যাচ্ছে।
স্থানীয় প্রভাবশালীদের ছত্র-ছায়ায় থাকা তাদের বাধাঁ দিলে কোন কর্নপাত করেনি। ফলে ঘটনার সময় উত্তেজিত কয়েকটি গ্রামবাসী একত্রিত হয়ে ২টি ট্রাক ও ভেকু জালিয়ে দেয়।
এদিকে ভেকুর মালিকরা উল্টো নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, নিরীহ কাউকে হয়রানি করা হবে না।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net