নিস্তব্ধ মন
এম এস ইসলাম আরজু
বার বার আঘাতে
নিরবে তাকাই পাহাড়ে
এত কষ্টের জমাট
জমেনি আমার মনে।
শত জলে ভিজেও
চেয়ে থাকি সমুদ্রে
এত জল জমেনি
আমার দু নয়নে।
আকাশে শুনি গর্জন
দেখি রংধনু চমক
আমার নিস্তব্ধ মন
জেগে উঠে আবার।

অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net