সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: রাজধানীর মূল প্রবেশদ্বার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডে অবস্থিত বিশ্বমানের স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটালের স্বাস্থ্য সেবার মান আরো বাড়িয়ে তুলতে প্রতিষ্ঠানটিতে পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ এ কে এম নাসির উদ্দিন (অবঃ),এমফিল, এমপিএইচ, এমবিবিএস। গতকাল প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটালের বোর্ড রুমে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক লায়ন আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম সিকদার এর সভাপতিত্বে আয়োজিত পরিচিত সভা অনুষ্ঠানে নবনিযুক্ত ডিরেক্টরকে স্বাগতম জানান প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটালের অন্যান্য কর্মকর্তারা। এসময় প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম সিকদার বলেন, বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতোমধ্যেই সকল কার্যক্রম সম্পন্ন করেছে হাসপাতালটি। উন্নত মেশিনারিজসহ বিশ্বমানের ডাক্তাররা এই প্রতিষ্ঠানে নিরলশভাবে সেবা প্রদান করে যাচ্ছেন। নবনিযুক্ত পরিচালককে উদ্দেশ্য করে ব্যবস্থাপনা পরিচালক বলেন, তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের অভিজ্ঞতা ও দক্ষতার আলোকে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিঃ এর স্বাস্থ্যসেবাকে আরও উন্নত করতে এবং দেশের স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবেন। সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পরিচালক অর্থ- আবু খালেদ মোঃ রায়হান, ডেপুটি ডিরেক্টর হসপিটাল- ডাঃ শরীফ মোঃ আরিফুল হক সহ প্রতিষ্ঠানের সকল বিভাগীয় প্রধান ও ইনচার্জগণ উপস্থিত ছিলেন। ইতিপূর্বে ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ এ কে এম নাসির উদ্দিন (অবঃ),এমফিল, এমপিএইচ, এমবিবিএস ,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড- ১৯ হাসপাতাল সহ সামরিক ও বেসামরিক বিভিন্ন গুরুত্বপূর্ন প্রতিষ্ঠানে দায়িত্ব সুনামের সহিত পালন করেছেন।o
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net