ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নে সাবেক এমপি কায়সারের নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ২৮ মার্চ সোনারগাঁও উপজেলা কাঁচপুর ইউনিয়নের ওমর আলী উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে আগামী ৩১ শে মার্চ কর্মীসভা কে সফল করার লক্ষ্যে সন্ধ্যায় কাচপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে আবদুল্লাহ আল কায়সার আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে মত বিনিময় সভা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মাটি ও মানুষের নেতা , জননেতা আলহাজ্ব আব্দুল আল কাওসার হাসান , জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম,
উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু সহ কাঁচপুর ইউনিয়নের আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net