সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ স্বাধীন বাংলাদেশের স্থপতি ,বাঙ্গালি জাতির অবিসংবাদিত নেতা ১৯২০ সালে ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহন করেন।এই মহান নেতার ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাতে মন্ডল পাড়ায় নারায়ণগঞ্জ জেলা,মহানগর, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে, নারাণয়গঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি, সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের নেতৃত্বে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ জন্ম বার্ষকী ও জাতীয় শিশু দিবস সম্পর্ক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মজিবুর মন্ডল, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য সাদেকুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক কাজী আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা মৎস্য জীবি লীগ এর সাংগঠনিক সম্পাদক আঃসামাদ মোল্লা, হোসেন আহমেদ সরদার, জালাল উদ্দীন, মিজানুর রহমান, আনিসুর রহমান সহ আরো নেতা কর্মী ছিলেন। এসময় বঙ্গবন্ধু জন্মদিন ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মোনাজাত, শেষে তোবারক বিতরণ করা হয়।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net