নিত্য প্রয়োজনীয় দ্রব্যেমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাষাঢ়া শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবকদলের বিক্ষোভ সমাবেশকে সফল করার লক্ষ্যে বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নির্দেশনায় আড়াইহাজার উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক নাজমুল হাসান বাচ্চু ও সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব এর নেতৃত্বে শত শত নেতা কর্মী নিয়ে একটি বিশাল শোডাউন করে সমাবেশে চমক দেখালেন।
বুধবার দুপুর থেকেই নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সমাবেশকে সফল করতে আড়াইহাজার উপজেলা সেচ্ছাসেবকদল নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের চাষাড়া বালুর মাঠ এলাকায় জড়ো হতে থাকে। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে খালেদা জিয়ার মুক্তি চাই স্লোগানে মিছিল করে সমাবেশে যোগদান করেন আড়াইহাজার উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক নাজমুল হাসান বাচ্চু ও সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবকদলের সহসভাপতি মনিরুজ্জামান মনির, সেচ্ছাসেবক দল নেতা রাজীব হাসান, মোবারক হোসেন, জাকির হোসেন, মাসুদ রানা, সুমন মিয়া, কাজল, রফিক হোসেন, রাসেল মিয়া, আবু কালাম সহ আড়াইহাজার উপজেলা সেচ্ছাসেবক দলের কয়েকশত নেতাকর্মীরা।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net