ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ, সোনারগাঁ থানাধীন বারদী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল (লায়ন বাবুল) এক ধর্মীয় অনুষ্ঠানে বলেন, আমি বারদীর ম্যাজিস্ট্রেট, মাননীয় প্রধানমন্ত্রী বারদী আসলে ও আমার হুমুক লাগবে। এছাড়াও তিনি বলেন, প্রশাসন আমার পক্ষে কাজ করবে কারও ফোনে প্রশাসন আসবে না। আমি বাবুল যদি বলি সুইচ অফ, দিস ইস অফ। কারন আমার যোগ্যতায় আমি চেয়ারম্যান হয়ে আসছি। এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মধ্যেমে ভাইরাল হয়েছে। শনিবার পাইকপাড়া দেওয়ান বাড়ির বাৎসরিক ওয়াজ মাহ্ফিলে তিনি এসব কথা বলেন।সেখানে তিনি মাদক নির্মুলে সকলের সহযোগিতা ও চান।
চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল (লায়ন বাবুল) আরও বলেন, ১৯৭৪ সালের পরে বারদীতে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়নি। এটা আপনাদের গর্ব আপনারাই দরে রাখতে হবে। আমাকে কিলাইবে আপনারা হাত-পা ধরে বসে থাকবেন আপনাদের লর্জা হওয়া উচিত। আগের দিন ভূলে যেতে বলেন বর্তমানে লায়ন বাবুল বারদীর চেয়ারম্যান। শান্তির বাজার কারও বাবদাদার নয়, কেউ জামেলা সৃষ্টি করলে হাত-পা ভেঙ্গে আমাকে ফোন দিবেন, তা না হলে আমাকে ফোন দিবেন না। হাত-পা ভেঙ্গে দিলে তাকে আমি এসে তাকে উদ্ধার করবো। শান্তির বাজারে কেউ মহড়া দিলে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ না করলে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে তালা মারমু। চোর-বাটপার আমকে কি বলবে আমার বালডাও আসে না। চেয়ারম্যানে এমন বক্তব্য উপজেলা ও স্থানীয় আওয়ামীলীগের অনেক নেতাকর্মীরা ক্ষোপ প্রকাশ করে এ বক্তব্যর তীব্র নিন্দা জানিয়েছেন।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net